মঙ্গলবার ( ৫ আগস্ট) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিকূল আবহাওয়া ও তীব্র বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী ও ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাতা মাথায় দিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের পতনের পটভূমি তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নের নামে দীর্ঘসূত্রতা ও নানা রকম তালবাহানা করছে।” কালক্ষেপন না করে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানোর পাশাপাশি ঢাকা আলিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের এটাকর্মীদের উপর যে দমন নিপীড়ন চালানো হচ্ছে তার কোনভাবেই বরদাস্ত করা হবে না।

প্রধান বক্তা হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সরকার যদি ভুল পথে হাঁটে, তবে তাদের বিদায়ও অতীতের মতোই করুণ হবে।” তিনি সময় থাকতে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করাসহ জুলাই বিপ্লবের সকল বীর যোদ্ধা ও শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের জেলা
সহকারি সেক্রেটারি আব্দুল কাদের, এবি পার্টির কেন্দ্রীয় ছাত্র পক্ষের সহ সম্পাদক রাকিব মাহমুূদ,জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহম্মেদ, জামায়াতের সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, জীবননগর জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আমির জীবননগর মাওলানা সাজেদুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, আলমডাঙ্গা গাংনী- আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা সদর আমির মাওলানা বেলাল হুসাইন ও চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম
প্রমুখ।উক্ত অনুষ্ঠানটি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডঃ আসাদুজ্জামানের পরিচালনায় ও জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।