গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য নির্ধারিত নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।
বিইআরসি জানায়, নতুন দামে মূসক (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য প্রযোজ্য হবে।