‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ ভিতরবন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর এড.মোঃ বজলুর রশিদ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

‎সোমবার (৭ জুলাই ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

‎নতুন সভাপতি হিসেবে তাঁর মনোনয়নে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

‎অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ভিতরবন্দ কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাগেশ্বরীর মনোনয়ন পরিবর্তন করে মোঃ বজলুর রশিদকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

‎গভর্নিং বডির বর্তমান মেয়াদ ২৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী, ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন বলে উল্লেখ করা হয়।
‎সভাপতি হিসাবে পিপি এড.বজলুর রশীদের খবরে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকতা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছাস বিরাজ করছে।

‎এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি বর্তমান পিপি এড.মোঃ বজলুর রশিদ বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয় আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সবার সহযোগিতা নিয়ে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। ভিতরবন্দ কলেজকে আরও এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়েই দায়িত্ব পালন করব।