আইনমন্ত্রী বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান এমপি বলেন নজরুল আমাদের জীবনের অভিচ্ছেদ্য অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন তার শেষ ইচ্ছে অনুযায়ী মসজিদের পাশে কবর দেয়ার জন্যে ভুমিকা রেখেছিলেন। আমাদের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ থেকে ধার করে নিয়ে পড়ি। তিনি মনে করতেন সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এখানে ধর্মের কোন বিভেদ নেই। গুন্ডা ও ভন্ডেরা ধর্মের আবরনে রাজনীতি করে।

তিনি রবিবার সন্ধায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসবের ২য় দিনের আলোচনা সভার প্রধান অতিথি বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন শিল্প সাহিত্য আমাদের জীবনের অভিচ্ছেদ্য অংশ সেটা অনেকটা হারিয়ে যেতে বসেছিলো। বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্টান গুলোতে এই চর্চার পরিবর্তে যুব সমাজ মাদকের দিতে ধাবিত হয়েছিলো, অস্ত্রবাজী আর গুন্ডামীতে নিমজ্জিত হয়েছিলো। রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছিল তাদেরকে। এরকম একটি হয়ে যাওয়া সমাজের হাল ধরেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এসবের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিয়েছেন ইতিমধ্যে পরিবর্তনের লক্ষন আপনারা লক্ষ করেছেন। দায়িত্ব গ্রহনের পরে সবচেয়ে গুরুত্ব শিক্ষা ও সাংস্কৃতি বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেণ। তিনি চান শিক্ষার্থীরা শিক্ষার দিকে বইয়ের দিকে সংস্কৃতি দিকে ধাবিত হোক।

রামিসার বিচার প্রসঙ্গে তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী রামিসার বাসায় গেছেন। ৭ঘন্টার মধ্যে আসামী আটককরা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে স্বীকারোক্তী জবানবন্ধী নিয়ে এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১লা জুলাই বিচারপতি ছুটি বাতিল করে ১লা জুন চার্জ শুনানির দিন ধার্য করে বিচারক। আমাদের প্রতি আস্থা রাখুন সঠিক গন্তব্যে পৌছতে চায় অস্থিথিশীলতা তৈরী করে অপরাধীদের শাস্তি থেকে বিরত রাখতে পারবেননা।

জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে অর্জিত এই দেশে ১৪শত শহীদের রক্তে রঞ্জিত এই মাটিতে কোন অপরাধী পার পাবেনা কোন ধরনের উস্কানী দিয়ে আমাদের ধমানো যাবেনা।

আমরা এই দেশটাকে আগামী শিশুর বসবাস যোগ্য হিসেবে গড়ে তুলবো যদি ব্যর্থ হয় হেলাল হাফিজের কবিতা মতো বলতে হয় আমাদের এ প্রজন্ম উত্তর পুরুষের ভীরু কাপুরুসের উপমা হয়ে রয়ে যাবো।

বর্তমান সরকারের পরিবর্তন নিয়ে তিনি বলেন আমরা দায়িত্ব গ্রহনের আগে প্রধানমন্ত্রীর জন্যে ঢাকা শহর ট্রাফিক বøক করা হতো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমিও সাধারন মানুষের অংশ, বিশেষ ট্রাফিক ব্যবস্থার দরকার নেই।

বিদেশ সফরের সময় মন্ত্রীদের প্রটৌকল করতে হতো, এখন তা বাতিল করে একজন ক্যাবিনেট থেকে দুজন সচিবালয় থেকে শুধু বিমানবন্দরে উপস্থিত থাকবেন। এমপিদের নির্বাচিত হওয়ার পরে প্লট আর ট্যাক্স বিহীন গাড়ি নিতে পারবেনা।

নজরুলের রাজনৈতিক জীবন নিয়ে মন্ত্রী বলেন সাম্যের কবি,দ্রোহের,কবি ,বিদ্রোহী কবি নজরুল ছিলেন অসাধারন ব্যাতিক্রম প্রতিভার অধিকারী। কাজী নজরুল ইসলাম একটি ইতিহাস একটি প্রতিষ্ঠান নিজেই একজন ইনষ্টিটিউট।

অসাম্প্রায়িক ভারতবর্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনীতিবিদদের ভুমিকা উপলব্দি করে তিনি রাজনীতি করার চিন্তা করেন। সরাস পাটি নামে একটি দল করে ভারতের কেন্দ্রীয় আইন সভায় প্রতিধন্ধিতাও করেনকিন্তু সেই সময় কংগ্রেসের প্রতারণায় কারনে তিনি পরাজিত হন।

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী শরিফুল আলম, ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি,ডিআইজি আতাউল কিবরিয়া,আলোচক হিসেবে উপস্থিত ছিলেননজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মোঃ খালিকুজ্জামান,নজরুল বিশ্বদ্যিালয়ের বাংলা বিভাগের প্রধান ড. মোঃ হাবিুল মাওয়া, নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল ইনিষ্টটিউটের পরিচালক রাশেদুল আনাম।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি পরিবেশনা পরিবেশিত হয়।