আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ নার্সদের ক্ষমতায়নেই স্বাস্থ্যসেবার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শেষে আলোচনা সভা হয়।

জানাযায়,একজন রোগীর সুস্থতায় চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থেকে নার্সরা মানবিক দায়িত্ব পালন করে থাকেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও প:প: অফিসার ডাঃ মোঃ হাসানুল হোসেন।এ-সময় উপস্থিত ছিলেন সিনিয়র ষ্টাফ নার্স মল্লিকা রাণী দত্ত ,শাহিদা আক্তার,মমতাজ বেগম, বেদেনা আক্তার, বিলকিস আক্তার,রাবেয়া আক্তার,হাবিবা
সুলতানা,সুব্রত চন্দ্র বিশ্বাস রুবি,নাজমুন নাহার,সালেহাসহ হাসপাতালের নার্স ও কর্মকর্তারা।

ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের দক্ষতা ও ক্ষমতায়নের বিকল্প নেই। স্বাস্থ্যখাতের উন্নয়নে নার্সদের আরও প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে দিবসটি উদযাপন করা হয়। ক্রিমিয়ার যুদ্ধে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য তিনি বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে আছেন।