দুনিয়ার মজদুর এক হও,শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজ ওস্তাগার নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে শুক্রবার (১ মে) সকালে রাজ ওস্তাগার নির্মান শ্রমিক ইউনিয়ন এর ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান আতাউর রহমান শামীম,
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশার পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, রাজ ওস্তাগার নির্মান শ্রমিক ইউনিয়ন ত্রিশাল উপজেলা শাখার সহ সভাপতি জয়নাল আবেদীন, শাহাবুদ্দিন ও সহজ সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক সভাপতি আলিম উদ্দিন, সাবেক সহ অসাধারণ সম্পাদক দুলাল মিয়াসহ সকল রাজ ওস্তাগার নির্মান শ্রমিক।
প্রধান অতিথির বক্তব্য ভুঁইয়া বলেন পৌরসভার শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বিএনপি সরকার।
মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করবে আমাদের সরকার।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয় পৌর শহরের গো-হাটা মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।