বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ রোকনুজ্জামান (সৈয়দ মো. রোকনুজ্জামান)। এর আগে তিনি দীর্ঘদিন জেলা শাখার সহকারী ও ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সাংগঠনিক সূত্রে জানা গেছে, জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সাম্প্রতিক সময়ে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় রুকন সম্মেলন ও সাংগঠনিক পুনর্বিন্যাস প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সৈয়দ রোকনুজ্জামান জেলা কমিটির নেতাকর্মী ও রুকনদের সহযোগিতা কামনা করেন এবং কেন্দ্রীয় নির্দেশনা ও দলীয় আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।