ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল সরকার খোকন এবং সদস্যসচিব মো. মাহমুদুল হক মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আওয়ামী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচি শেষ হয়।