ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরে স্থাপিত জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দেয়ার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধের মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল।

বুধবার বিকেলে স্মৃতিস্তম্ভে কালি লেপে দেয়ার বিষয়টি তাঁর নজরে আসে।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মোঃ উজ্জ্বল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিলো।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে¢ একইভাবে কালি লেপে দেয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিলো সেটা তখনো নিশ্চিত হওয়া যায়নি।