শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে চারটি খাবার হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি নকলা প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাবারের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।