“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নে পিএফজি ও ওয়াইপিএজি এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি (এমআইপিএস) এর আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে লাকসাম পৌরশহরের সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টেের ভিআইপি হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আঞ্চলিক ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম ও পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পিএফজি লাকসাম ইউনিটের পিস অ্যাম্বাসেডর ও লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন। এতে স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।

সেমিনারে বক্তব্য রাখেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের অ্যাম্বাসেডর মীর মো. আবু বকর সিদ্দিক, মো. সিরাজুল হক, নারী অ্যাম্বাসেডর নাজনীন আক্তার নিপা, সাবেক অ্যাম্বাসেডর মোবারক হোসেন ভূঁইয়া, নুরে আলম মানিক, পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ খবির উদ্দিন কিরণ, মো. ইউনুছ মজুমদার, তাহমিনা মাহবুব শিউলী, ওয়েভ কো-অর্ডিনেটর নাজমুন নাহার নূপুর, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, সদস‍্য মো. নাসির উল্লাহ, সাদিয়া আক্তার, মেহেজাবীন আলম, আশরাফুল করিম, কাজী তাসনুবা ইসলাম অর্নি, উম্মে হাবিবা আরজু, শিল্পী আক্তার।

এ সময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন- পিএফজি সদস‍্য মো. আবদুর রহমান, খালেদা আক্তার, রাশিদা বেগম, জেসমিন আক্তার, খন্দকার রাহেলা খানম এবং ওয়াইপিএজি সদস‍্য মো. জোনাইদুর রহমান জিতু, মো. মামুন, ইঞ্জিনিয়ার নোমান, জাহিদ শান্ত, তানভীর এইচ রাজ, আবু জাফর সালেহ।