সারাদেশে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন.ডি. উছমান গনি এবং বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক শরীফ হোসাইন মিজান।

বক্তারা তাঁদের বক্তব্যে সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ছাত্রনেতা হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির বিশ্বম্ভরপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।