চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলাবাড়িয়া মাঠের একটি বেগুনের জমিতে বন্যপ্রাণী হতে ফসল সুরক্ষার জালে আটক বৃহৎ দাড়াস সাপ উদ্ধার করে প্রকৃতি অবমুক্ত করলো বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ নামে পরিবেশবাদী সংগঠন।
আজ মঙ্গলবার স্থানীয় কৃষক সজিব আলী মাঠে গেলে জালে বড় একটি সাপ আটকে থাকতে দেখেন। পরবর্তীতে তিনি সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান কে বিষয়টি অবহিত করেন। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হন ও সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটিকে নিয়ে একটি উপযুক্ত স্থানে অবমুক্ত করা হয়।
সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, দাড়াস একটি নির্বিষ সাপ। কৃষকের অকৃত্রিম বন্ধু। মাঠের ফসল সুরক্ষায় ব্যপক ভূমিকা পালন করে আসছে। কিন্তু আমাদের মাঝে একটি উন্মাদনা রয়েছে সেটা হলো যে কোন সাপ দেখলে তাকে মাার প্রবনতা। বাংলাদেশে সবচেয়ে বেশী আছে নির্বিষ সাপ আবার মেরে ফেলা হচ্ছে বেশী।
আমাদের সংগঠন দীর্ঘ দিন বন্যপ্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছে। সাপ তার বাহিরে নয়। আমরা সাপ তথা বন্যপ্রাণী সংরক্ষণে কয়েকটি জেলা ব্যাপি প্রচারণা অব্যহত রাখছি। আমরা বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান সৃষ্টির লক্ষ্যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আশা করি আমরা কোন বন্যপ্রাণী হারাবো না
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, সজীব, সুজন, জুবায়ের, পারভেজ, মোনাজাত আলী।