ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শাকুয়াই ইউনিয়নের শাকুয়াই গ্রামের খোরশেদ আলমের ছেলে নজরুল ইসলাম (৪৩), আমতৈল ইউনিয়নের কোনাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ফালু মিয়া (২৪) এবং সদর ইউনিয়নের উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে শফিকুল (৪০)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে নজরুল ইসলাম ও ফালু মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, শফিকুলকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
