গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় গাজীপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে গাজীপুর জেলা রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান এবং সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আঃ বাতেন উপস্থিত ছিলেন। এ সময় জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।