ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলেক চাঁন দেওয়ান ময়মনসিংহে নাগরিক টিভির জেলা প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের ভগ্নিপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ এশা দরিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর রাত ১০টায় রামপুর উজানপাড়া এলাকায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ত্রিশাল আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উন্নয়ন বোর্ড (মাউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি।
মৃত্যুকালে আলেক চাঁন দেওয়ান বাবা-মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
তাঁর রুহের মাগফিরাত কামনায় স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
