জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ২৫মে ২০২৬ থেকে ২৫মে ২০২৭ পর্যন্ত নজরুল বর্ষ ঘোষনা করা হয়।এ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে দুদিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিচুতিয়া বেপারী বাড়ি নজরুল সৃতি কেন্দ্রে অনুষ্ঠিত আলোসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দীকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমান ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম,ত্রিশাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান এস এম হুমায়ুন কবীর,ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজ নোমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
তিনটি ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।