গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল কবির ভূইয়া-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপি সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের পর গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নগরবাসীর জন্য আরও আধুনিক, উন্নত ও কার্যকর সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গাজীপুর জেলা প্রশাসককে জিসিসির শুভেচ্ছা, উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে মতবিনিময়