‎শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎এ কর্মসূচির আওতায় গাজীপুর জেলা ও মহানগর এলাকার প্রায় ৩৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল) প্রশাসক গাজীপুর জেলা পরিষদ। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ থাকলে শিক্ষার্থীরা মাদকাসক্ত হতে পারবে না। খেলাধুলায় শিক্ষার্থীদের মুক্ত রাখতে পাড়ে মরণ ব্যাধি মাদক থেকে।

‎অনুষ্ঠানে মুূখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  মোঃ নজরুল ইসলাম।

‎এ সময় গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎গাজীপুর জেলা পরিষদ এর প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল) জানান শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।