গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্তে সন্দিগ্ধ ও পরোয়ানাভুক্তসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. আবু সাঈদ (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মির্জা ওমর ফারুক (৩৫), জাহিদ হাসান খোকন (৩২), কামাল কাজী (৪৮), মো. রফিকুল ইসলাম মোল্লা (৫২), মো. মনির হোসেন (৩৭), মো. ইমরান হোসেন শুভ (২২), মো. ইমরান হোসেন (৩১) এবং মো. শরীফ কাজী (৩০)।
এছাড়া অন্যান্য মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মো. মোজাহিদুল ইসলাম ওরফে জনি (২৫) এবং মো. শিপন (২৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে মো. মেহেদী হাসান রনি (৩৩) এবং অপহরণ মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে ইয়াছিন ওরফে সাগর (২৫)কে গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানার বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

বাসন থানার বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ