গাজীপুর মহানগরীর বাসনে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী আইনে ও পুলিশের কাজে বাঁধা প্রদান করাসহ বিভিন্ন সন্ত্রাস বিরোধী কাজে লিপ্ত থাকায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (২২ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোক্তার হোসেন (৫৫), মোখলেছ (৪৬), জিন্নাত আলী (৬০), শফিকুল ইসলাম (৩০), শামীম (২৫), পূবাহ ইসলাম সুমন (৩২), নাছির (৪৪), রবিউল হোসেন দুলু (৪৫), মাহফুজ দেওয়ান (৪৭), মাসুদুর রহমান (৪৮), ওমর ফারুক খান ওরফে ফারুক খান (৪৫), শহিদুল ইসলাম (৪৯), মাহফুজুর হক হিমেল (৩৮), আতাউর রহমান (৬৬), নাসির উদ্দিন (৪৩), ফারুক হোসেন ফালু (৫৩), রেজাউল করিম রিপু (৩৬), ফখরুল হোসেন মিলন (৩৯), নাসির উদ্দিন মোল্লা (৫৮), সাব্বির হোসেন মোল্লা (২৩), কামরুল হাসান (৪৫), শাফিম আহম্মেদ ওরফে নাজমুল (৩০), খোকন মিয়া (৪৭), সাকিবুজ্জামান রাহুল (২৫), আবু সিদ্দিক (৪২) এবং জহিরুল ইসলাম (৩২)।
জিএমপি বাসন থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত এবং তদন্তে প্রাপ্ত এসব আসামির বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সকলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গাজীপুরে বিশেষ অভিযানে আটক ২৬

গাজীপুরে বিশেষ অভিযানে আটক ২৬