রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:এরশাদ আলী (ঈশা) ।

রবিবার (৫ এপ্রিল ) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উম্মে ফাতিমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলা পরিষদ রাজশাহী এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।