বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের নওগাঁ জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে কবির আলম লিটনকে সভাপতি এবং ডা. ফজলুল হক নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, গত ১০ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যালবার্ট পি. কস্টা এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে নবগঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিপলু রহমান; সহ-সভাপতি এজেড মিজান, রবিউল ইসলাম নান্টু, ডা. দেবাশীষ রায়, আবু সাঈদ সিদ্দিকী রুমন, মোনায়েম হোসেন সাজু ও নুরনবী মণ্ডল; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ; যুগ্ম সাধারণ সম্পাদক নাফেউল ইসলাম নাফিজ, ওমর ফারুক চপল ও তারাজুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী; সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ জিহান; প্রচার সম্পাদক শিপলু রহমান; দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনামিকা আক্তার এবং মহিলা সম্পাদিকা মুমতা হেনা।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সোহেল রানা ও ফাত্তাহ ইসলাম সেতু।
কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব কেন্দ্রে জমা দিতে হবে। একই সঙ্গে কমিটিতে বিতর্কিত বা অযোগ্য কাউকে অন্তর্ভুক্ত না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি কবির আলম লিটন বলেন,
“দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কমিটির মাধ্যমে নওগাঁ জেলায় পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে চাই। গরিব-অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে আমরা কাজ করব। পর্যায়ক্রমে জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌরসভায় সংগঠনের কমিটি গঠন করা হবে।”
