গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে এবার নজরুলের বাল্য সৃতি বিজড়িত ময়মনসিংহ ত্রিশালে অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের জাতীয় কবির সৃতিকে তুলে ধরতে এবার ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হবে।

তিনি শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে নজরুল অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করনীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।

এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন, সুস্থ ধারা সংস্কৃতি ফিরিয়ে আনতে আমরা উদ্যোগ গ্রহন করেছি। ইতিমধ্যে আমরা শিক্ষা মন্ত্রনালয়ের সাথে যৌথ সভায় মাদক,কিশোর গ্যাং ও অপসংস্কৃতি থেকে আগামী প্রজন্মকে ফিরিয়ে আনতে পরিকল্পনা গ্রহন করেছি। আগামীতে ময়মনসিংহকে সাংস্কৃতির মডেল টাউন হিসেবে গ্রহন করা হবে। বাংলাদেশের সংস্কৃতিতে এই অঞ্চলে ভুমিকা ও অনেক গুনীজনের অবদান রয়েছে। তাই আগামীতে ময়মনসিংহই হবে দেশের সাংস্কৃতিক নগরী।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মুখ্য আলোচক ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মা হবুবুর রহমান লিটন। বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য কামরুল হাছান মিলন, ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু,ফুলপুর আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল্লাহ, ময়মনসিংহ জেলা প্রসাষক সাইফুর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী

সভায় তথ্যমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ২০বছর পর এরকম জাকজমকপূর্নভাবে আবারো নজরুল জন্মজয়ন্তী আয়োজন হতে যাচ্ছে। সবশেষ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সময় এরকম আয়োজন হয়ে ছিলো। আমরা আধুনিকভাবে করবো কিন্তু শালীনতা ভিতরে,আড়ম্বর করবো তবে স্বল্প ব্যায়ে। আমাদের সরকার কিচ্চতা সাধনের মধ্যে দিয়ে পরিচালনা করার চেষ্টা করছে।