ময়মনসিংহে প্রথমবারের মতো কৃত্রিম সিন্থেটিক ফাইবার ঘাসের ওপর কৃত্রিম তৈরি বাউন্ডারি বেষ্টিত ব্যক্তি মালিকানায় টাফ ফুটবল মাঠের শুভ উদ্বোধন হয়েছে। এতে ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের মধ্যে নতুন উচ্ছ্বসের সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২০ মে) বিকালে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় এই আধুনিক টাফ ফুটবল মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় টাফ মাঠের চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম মাহাবুব প্রমূখ।
উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, ময়মনসিংহ এই অঞ্চলটি খেলাধুলার জন্য এক সময় খুব বিখ্যাত ছিল। তবে বিগত সময়ে তা কিছুটা হারিয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যুব সমাজকে মাঠে রাখার জন্য এবং খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার জন্যে ইতিমধ্যেই প্রাইমারি স্কুলে খেলাধুলার সকল ইভেন্ট বাধ্যতামূলক করেছে। পাঠ্যসূচিতে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তাদেরকে প্রশিক্ষণের জন্যে ক্রীড়া শিক্ষক ইতিমধ্যেই নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন। নতুন নতুন আইটেমের জন্য ট্রেনিং করাবেন এবং স্কুলে তাদের চাকরির ব্যবস্থা করবেন। আর যারা খেলাধুলায় থেকে অনেক সময় বয়সের কারণে অবসর নেন তারা খুব চিন্তাগ্রস্ত হয়ে যায়। যারা খেলাধুলা পেশা হিসেবে অতীতে সে কোন সিস্টেম ছিল না।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন খেলোয়াড়দের যারা জাতীয় পর্যায় পর্যন্ত এবং জেলা ও বিভাগীয় পর্যায় পর্যন্ত খেলে অবসর নিবেন। তাদের সবাইকে ইতিমধ্যেই প্রণোদনা এবং ভাতা সম্মানী দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। আমি মনে করি তারই অংশ হিসেবে আজকে ব্যক্তিগত পর্যায়ে যারা এই কাজটি করেছেন তাদেরকে ধন্যবাদ। এই উদ্যোগের জন্যে এই এলাকায় অন্তত ছেলেমেয়েরা পার্শ্ববর্তী মাঠে খেলাধুলা চেষ্টা করবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এই মাঠে খেলার জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্যে যে ব্যবস্থা করা হয়েছে সেখানেও অংশগ্রহণ করবেন। আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় এখানে আছেন। আমরা এই মাঠের ভিডিও নিয়ে আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করব যে- ময়মনসিংহের উদ্যোক্তারা এই কাজ করেছে। আপনি তাদের সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা চেষ্টা করব এ ধরনের কাজে আরও উদ্যোক্তাদের বাড়ানোর জন্য।