‎গাজীপুরের মহানগরীর সদর থানাধীন লক্ষীপুরা তিন সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ মামলার দুর্ধর্ষ ছিনতাইকারী রাফিকুল হাসান ওরফে রাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় ধারাল অস্ত্র সুইস গিয়ার ও ছুরি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ মে) মেট্রোপলিটন ডিএমপি সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

‎বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন ডিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

‎গ্রেপ্তারকৃত রাফিকুল হাসান ওরফে রাকি (৩০) সিরাজগঞ্জের সদর উপজেলার চকশিয়ালকোনা গ্রামের মো. আবুবকর সিদ্দিকের ছেলে।
‎‎
‎এবিষয়ে জিএমপি সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে ১১ মামলার দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।