ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মোঃ রুবেল ও তার স্ত্রী রহিমা আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা মোটরসাইকেল দিয়ে মাদক পাচার করছিলো। পরে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, রুবেলের বিরুদ্ধে ১৩টি ও তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।