“সেবা, মমতা ও মানবিকতার আরেক নাম নার্স” — এই চেতনাকে ধারণ করে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপন করেছে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট। মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।”

সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শফি খান।

পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নার্সিং পেশার গুরুত্ব, মানবসেবা এবং স্বাস্থ্যসেবায় নার্সদের অবদানের নানা বার্তা তুলে ধরেন। এসময় পুরো শহরে সৃষ্টি হয় এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক পরিবেশ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ খোরশেদ আলম। বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকের পাশাপাশি নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন-রাত নিরলস পরিশ্রম করে নার্সরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখছেন।

বক্তারা আরও বলেন, আধুনিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানবিক করতে দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরির বিকল্প নেই। তাই নার্সদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরাও আন্তর্জাতিক নার্সেস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাদের উৎসাহ, অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশ পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘোষণা করা হয়। সেবা, ভালোবাসা ও মানবিকতার প্রতীক সকল নার্সের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট যথাযোগ্য মর্যাদায় পালন করল আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬।