‎গাজীপুর মহানগরীর কাশিমপুরে পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে নারীসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম হেরোইন ও তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎সোমবার (১১ মে) সন্ধা পৌনে সাত ঘটিকার সময় গাজীপুর মহানগরের কাশিমপুর থানার মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

‎আটুককৃতরা হলেন নাদিম হোসেন দিপু, ছবি খাতুন, রুপা বেগম, বিমলা, সুফিয়া, জহুরা খাতুন, জেসমিন আক্তার সুরভী, রিমা বেগম, খাদিজা আক্তার খোদেজা ও ডালিয়া।

‎সোমবার রাত ১১ টার সময় জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) বিভাগের স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়
‎কোনাবাড়ী জনের সহকারী পুলিশ কমিশনার এর নেতৃত্বে কাশিমপুর থানা পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালায়।

‎অভিযানে অংশ নেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ এস আই সজীব দেবনাথ, মোঃ রাশেদুল হক সরকার, সুমন খান এসআই, মোঃ আব্দুল লিটন, ফারুক হোসেন, এ এস আই
‎সোহান, সাইদ হোসেন, এস এম আরিফ ও এমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স ।

‎পুলিশ জানায় অভিযানে মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

‎জিএমপি সূত্র জানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে। এছাড়াও এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।