‘‘এসো শ্যামল সুন্দর’’ এই প্রতিপাদ্যে, নেত্রকোনার দুর্গাপুরে বাংলা সাহিত্যের ধারক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ী পালিত হয়েছে। সর্বস্তরের অংশগ্রহনে শুক্রবার (০৮ মে) বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ জন্মজয়ন্তী পালিত হয়।
এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তীর সভাপতিত্বে, সঙ্গীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তীর সঞ্চালনায়, বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমির শিক্ষক জনাব লক্ষণ পান্ডে, বকুল ঘোষ, অভ্র নকরেক প্রমুখ। আলোচনা শেষে, অভ্র নকরেক এর পরিচালনায় একাডেমির শিল্পীরা, নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বক্তারা বলেন, বর্তমানে ফেসবুকে আসক্তের হাত থেকে যুবসমাজ কে ফিরিয়ে আনতে সংস্কৃতি র্চ্চার কোন বিকল্প নাই। একজন শিল্পী কখনো বি-পথে যেতে পারেনা। রবীন্দ্র নাথের সাহিত্য, গান ও প্রায় গল্পেই মানবতার কথা বলা হয়েছে। ওই মানবতার বিষয় নিয়ে কবিতা ও গল্প গুলো সকল শিক্ষার্থীদের জানাতে ও পড়তে আগ্রহ বাড়ানোর জন্য সকলকে আহবান জানানো হয়।
অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে।