উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) শাখার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদ।

ঈশ্বরগঞ্জ শাখার এসপিও ও ম্যানেজার মো. আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা (ডিজিএম) আহমদ আমান, ময়মনসিংহ উত্তর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) মুহাম্মদ কামরুল হাসান এবং বিভাগীয় কার্যালয়ের এজিএম মো. সুলতান উদ্দিন।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা যায়, শাখাটি পূর্বের অবস্থান সাহা মার্কেট (ঈশ্বরগঞ্জ মেইন রোড) থেকে স্থানান্তর করে বর্তমানে ঈশ্বরগঞ্জ মেইন রোডের বুলবুল টাওয়ারের দ্বিতীয় তলায় কার্যক্রম পরিচালনা করবে।