ময়মনসিংহ (০৭) ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন,আজকের শিশু কিশোর ক্রীড়া বিদরা আগামীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমাদের মুখ উজ্জল করবে। এদেরকে সর্বাত্বক অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। সমাজ থেকে মাদক ইভটিজিং কিশোর গ্যাং নির্মুলে এই সব শিশু কিশোরদের আরও বেশী করে খেলাদুলার দিকে মনোনিবেশ করতে হবে।
তিনি রবিবার বিকেলে ময়মনসিংহ ত্রিশাল উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমান,অফিসার ইনচার্য মুনসুর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া, যুগ্ন আহবায়ক আওয়াল ফরাজী, আব্দুল মতিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তেব্য তিনি আরো বলেন, আমাদের ত্রিশাল উপজেলা হবে ক্রীড়া নগর্ ীইতিমধ্যে এখানে এশিয়ার বৃহত্তর অলিম্পিক কমপ্লেক্স নির্মান কাজ শুরু হয়েছে।
তাছাড়া এই উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি ষ্টেডিয়াম করার পরিকল্পনা আমার রয়েছে। আপনারা শুধু এই শিমু কিশোরদের মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে খেলাদুলার প্রতি আগ্রহ করে তুলবেন। এদের মধ্যে যারা ভাল করবে আমি তাদের ঢাকায় নিয়ে আমি জাতয়ি পর্যায়ে সুযোগ করে দেয়ার চেষ্টা করবো।
এসময় প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল বীররামপুর উজানপাড়া ও রানারআর্প কাঠাল বিলবোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রফি তুলে দেন।