রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে মুশফিকুর রহমান (২৩) দগ্ধ হয়েছেন। ঘটনা ঘটেছে বুধবার রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদনগর ভাঙ্গাপ্রেস পুলিশ টাওয়ারের দ্বিতীয় তলায়।

আহত যুবকের বড় ভাই মিনার আহমেদ জানান, “সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার ছোট ভাই দগ্ধ হয়েছে।”

মিনার আহমেদ আরও বলেন, মুশফিককে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, “মুশফিকুর রহমানের শরীরের প্রায় ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।