প্রধানমন্ত্রী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, সাক্ষাতের সময় দুই পক্ষ দেশব্যাপী ধর্মীয় উদযাপন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে সংলাপ করেছেন।