কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ, কুড়িগ্রাম’-এর ২০২৬–২০২৭ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গত ১ মে সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ও সংগীতশিল্পী ডা. তাপস বোস, সাবেক সভাপতি দুলাল বোস, সাবেক সাধারণ সম্পাদক হেলাল জাহাঙ্গীর, সিনিয়র সদস্য ইমতে আহসান শিলু, রঞ্জিত কুমার দাস রঞ্জু, সহসভাপতি আশিষ বকসী, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, নাট্য সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, সহসাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলীসহ অন্যরা।

সভায় পুনরায় বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শ্যামল ভৌমিককে সভাপতি এবং নাট্যশিল্পী বিপ্লব তরফদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহসভাপতি: ইকবাল হোসেন বাবলা, আশিষ বকসী
সহসাধারণ সম্পাদক: সরোয়ার হোসেন সঞ্জু
সাংগঠনিক সম্পাদক: মৌসুমী রহমান বুবলী
সাংস্কৃতিক সম্পাদক: শ্যামলী ভৌমিক
সহ-সাংস্কৃতিক সম্পাদক: লিটন দাস
নাট্য সম্পাদক: পার্থ প্রতিম চক্রবর্তী বাবন
সহ-নাট্য সম্পাদক: এস.এম. জাকিরুল ইসলাম জুয়েল
সাহিত্য ও পাঠাগার সম্পাদক: ইমতে আহসান শিলু
দপ্তর ও প্রচার সম্পাদক: স্বপন কুমার দাস
সহ-দপ্তর ও প্রচার সম্পাদক: দিবাকর বোস দিগন্ত
কোষাধ্যক্ষ: মোকলেছুর রহমান মুকুল

কার্যকরী সদস্য: দুলাল বোস, জুলকারনাইন স্বপন, হেলাল জাহাঙ্গীর, জুলিয়া জুলকারনাইন রত্না, মিনা রাণী তরফদার, রঞ্জিত কুমার দাস, খাইরুল কিবরিয়া টিটু, রুকুনুজ্জামান রুকু ও দীপিকা রায়।

বক্তারা বলেন, প্রায় ৪৫ বছরের ঐতিহ্য বহনকারী ‘প্রচ্ছদ, কুড়িগ্রাম’ আগামী দিনে নতুন কমিটির নেতৃত্বে জেলার সাংস্কৃতিক অঙ্গনে আরও সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখবে।