বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে জেলা শ্রমিকদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্রমিকদল নেতা মোহাম্মদ আলী, নুরে আলম সিদ্দিকী শাহিন, আব্দুল আজিজ আজিজুল, রিপন, আব্দুর রহিম সাধু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা মিয়া, শ্রমিকদল নেতা মো. রিজন সরকারসহ অন্যান্য নেতাকর্মী।

এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা শ্রমিকদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।