ময়মনসিংহের হালুয়াঘাটে নবজাতক, শিশু ও কিশোরদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার সারাদিনের পাশাপাশি প্রতি সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখবেন খ্যাতনামা নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ খায়রুল হাসান জুয়েল।
তিনি হালুয়াঘাট সেবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখবেন বলে জানানো হয়েছে। নতুন এই সময়সূচির ফলে স্থানীয় অভিভাবকরা সপ্তাহের আরও একটি দিনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ শিশুস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় বসবাস করেন, তাদের জন্য এটি হবে বড় ধরনের সুবিধা।
অভিভাবকরা জানান, শিশুদের বিভিন্ন জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি একটি এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই উদ্যোগে হালুয়াঘাটবাসীর মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
ডাঃ মোঃ খায়রুল হাসান জুয়েল কিছু আগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বি.এম.ইউ) হতে এম.ডি (শিশু) ডিগ্রি অর্জন করেছেন।