আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (শুক্রবার) কুমিল্লার লাকসামে পৃথক পৃথক ভাবে দিবসটি উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শুক্রবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে লাকসামের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্ল্যাহ রায়হান, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মনির আহমেদ, রাফসান ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌরসভা বিএনপি, মহিলা দল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বদিউল আলম সুজন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লাকসাম পৌরসভা সভাপতি মাস্টার এ. কে. এম শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিন প্রমূখ। এছাড়াও লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।।