সারাদেশের ন্যায় কুড়িগ্রামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় দপ্তর থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফা কে উদ্দেশ্য করে একটি পত্র জারি করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, দল আশা করে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিষয়টিকে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করবেন।
দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক পত্রে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন আগামী ২ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা)-সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন,প্রতিভা বিকাশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফল করতে দলীয় নির্দেশ যথাযথ ভাবে পালন করা হবে বলে জানান তিনি।
কুড়িগ্রামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সফল করতে বিএনপির নির্দেশনা