‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রানিত হয়ে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব জনগণের সেবক হতে চান। বীর মুক্তিযোদ্ধার সন্তান বিপ্লব সন্তান মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারায় সদর উপজেলা পরিষদের চেয়াম্যান হয়ে একটি জনবান্ধব উপজেলা পরিষদ গঠনের মানসিকতা লালন করছেন তিনি।
‎
‎জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভার হিঙ্গনরায় চৌধুরী পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম অলিউল হাসানাতের সন্তান আবু হানিফ বিপ্লব শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে ১৯৯০ ইং সালে ছাত্র দলের সদস্য হয়ে জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে যুক্ত হয়। এর পর যুব দলের কর্মী থেকে নেতা এবং জেলা যুব দলের সদস্য ও সদর উপজেলা যুব দলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।তার দায়িত্ব কর্তব্য ও শহীদ জিয়ার আদর্শে পথচলার অনুপ্রেরণা তাকে যেমন বিপ্লবী করেছে তেমনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ফলস্বরুপ যুব দল থেকে আসেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতৃত্বে। তিন মেয়াদে তিনি সেচ্ছাসেবক দলের জেলা কমিটির যুগ্ম আহবায়ক, সদস্য সচিব ও সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

‎গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারে আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হন। জুলাই বিপ্লবের পরে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হলে আবু হানিফ বিপ্লব আহবায়ক কমিটির সদস্য পদ লাভ করেন। এর পর কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাংগঠনিক ভীত মজবুত করতে সদর উপজেলার সদস্য সচিব হয়ে রাজনৈতিক মাঠে সুনাম অর্জন করেন। এমন জনবান্ধব নেতার নেতৃত্ব ও জনগণের পাশে চায় উপজেলাবাসী।
‎
‎এ বিষয়ে আবু হানিফ বিপ্লব বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত ও প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে উপজেলার বিভিন্ন মানবিক সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে অতীতের মতো যুক্ত থেকে জনগণের পাশে থাকতে চান বলে জানান তিনি।