ময়মনসিংহের সুনামধন্য বিদ্যাপীঠ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মহারাজা রোডস্থ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। জাহাঙ্গীর আলম ও জাহান আরা ফেরদৌস পাঁপড়ির সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমীর আহম্মদ চৌধুরী রতনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ বড় মসজিদের ইমাম। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।