বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেকেন্দার আযম আনাম-কে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গাইবান্ধা ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গোবিন্দলাল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি ও গাইবান্ধা পৌর প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাজহারুল মান্নান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিক সেবায় অ্যাডভোকেট মো. সেকেন্দার আযম আনাম-এর অবদানের কথা স্মরণ করেন এবং কেন্দ্রীয় কাউন্সিলে তাঁর এই নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।