নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে মদন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এম এ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জনাব নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সালাহউদ্দিন করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আবু তাহের আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক জনাব মতিউর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং মুক্তিযোদ্ধাদের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।