গত (৪ অক্টোবর) রোববার সকালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে কিছুটা দুরে একটি দোকানের বারান্দায় কঙ্কালসার অসুস্থ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি দেখতে পেয়ে প্রফেসর কলোনি জামে মসজিদের ইমাম খন্দকার মাছুম দ্রুত চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাদি ও সদস্য সচিব মো. শফিউল ইসলাম কে সংবাদ দেন।
পরে সংবাদ পেয়ে চাকরিজীবি কল্যাণ সংস্থার দুজন কর্মকর্তা, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যৌথভাবে ইসলামী জনকল্যান সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মকর্তাগনের সহযোগীতায় মাহবুব নামে একজন ব্যক্তির মাধ্যমে তাঁকে সাবান দিয়ে গোসল করিয়ে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে অসুস্থ ব্যক্তিটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে তার নিজ পরিবার ও স্বজনদের কাছে ফিরে যেতে পারেন, সেজন্য চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি ও সদস্য সচিবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে বিশেষ সহযোগিতা কামনা করেছেন।