গাইবান্ধায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সভাপতিত্ব করেন গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাঁপড়ি বড়ুয়া, এস.এম গালিব হাসান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলি রানী, মো. সাব্বির আহম্মেদ, লিখন কুমার বর্মন। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজির, পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট মিজানুর রহমান, জেল সুপার ইউনুস জামান, জেলা বারের প্রতিনিধি এ্যাডভোকেট এটিএম শরিফুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনায় গত আগষ্ট মাস পর্যন্ত বিচারাধীন ১৯২০৬ টি মামলা সম্পর্কে আলোচনা করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ২০২৬ সালের সংশোধনী অনুযায়ী ৬০ কার্য দিবসের মধ্যে অভিযোগ পত্র দাখিলের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়াও মাদকের প্রসার নিয়ন্ত্রন ও জনবল সংকট এবং অবকাঠামোগত সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।