ত্রিশাল-ময়মনসিংহ (০৭)ত্রিশাল আসনের সংসদ সদস ডা. মাহবুবুর রহমান লিটন বলেন,ত্রিশালবাসী আমাকে ৫ বছরের জন্যে নির্বাচিত করেছে। এই সময়ের মধ্যেই আমি ত্রিশালবাসীর প্রত্যাশা পুরনে অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবো।ইতিমধ্যে আমি একাধিকবার এ বিষয়ে সংসদে কথা বলেছি ও সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে বরাদ্ধ প্রধানের নিশ্চয়তা প্রদান করেছেন।আমি আমার মেয়াদের পুরো সময়টা আমার ত্রিশালবাসীর উন্নয়নে ব্যায় করতে চাই।

তিনি শনিবার ময়মনসিংহের ত্রিশালে ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের -২০২৬ বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু তাহের, ত্রিশাল উপজেলার নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কফিল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, আমাকে তোমার বাবা মায়েরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন ত্রিশালের উন্নয়নের জন্য এখান আমি প্রতিদিন ভাবি ত্রিশালের গুরুত্বপূর্ণ কি কি কাজ করা যায় আমি ত্রিশাল বাসীর প্রতি কৃতজ্ঞ আমাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছেন আমি ত্রিশালের উন্নয়নের জন্য সংসদে বক্তব্য রাখছি যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি এখন আমি সবার প্রতিনিধি হিসেবে উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। এই স্কুলের জন্য ৩ লক্ষ টাকা এবং আগামী দিনে একটি বিল্ডিং এর প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে ইসলামী একাডেমী স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক রেজাউল করিম কোহিনুরের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খাইরুল এনামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার সুধীজন, অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।