পটুয়াখালীর বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবীতে দীর্ঘ চার কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে তেঁতুলিয়া নদীর পাড়ে গড়ে ওঠা ধুলিয়া ও দূর্গাপাশা ইউনিয়নবাসী। পরে আন্দোলন কমিটির এক সাংবাদিক সন্মেলন করে ৬টি জেলার সাথে সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও মানুষের নিরাপদ বসবাসে টেকসই বাঁধে বিকল্প নেই বলে যোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ দাবীর কথা জানান।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ভোলা জেলার ভেলুমিয়া ও বাউফলের ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহবায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পরে থেকে প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছেন। প্রমত্তা তেঁতুলিয়ার জোয়ার হলে ঘর,বাড়ি,ফসলী জমি তলিয়ে যায়। এবং ভাটার সময়ে জেগে ওঠে। এতে প্রাকৃতিক দূর্যোগে পুকুরের মাছ, ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।

নদীতে বিলিন হয়েছে কয়েকটি গ্রাম। তারা বেরিবাধসহ সেতু নির্মাণের দাবী জানান। বক্তারা আরো বলেন, পটুয়াখালী ইপিজেট পায়রা বন্দর। ভোলার ভেলুমিয়া,বাউফলের তেতুলিয়া নদীতে একটি সেতু হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশালসহ পায়রা বন্দর এবং বাকেরগন্জের সাথে যোগাযোগের ক্ষেত্রে তৈরি হবে অর্থনৈতিক সেতুবন্ধন। এলাকার মানুষ কম সময়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াতের পথ সুগম হবে। গড়ে উঠবে শিল্প কলকারখানা। তৈরি হবে মানুষের ব্যবসা, বাণিজ্য। এতে ৬টি জেলার ২৫ টি উপজেলার বসবাসরত মানুষের বাড়বে কর্মসংস্থান, কর্মমূখী চঞ্চলতা ব্যস্ত সময় পার করবে এসব উপজেলা ও জেলার মানুষ।

এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুূদ, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তছলিম তালুকদার। জামায়াতের উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি খালিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নাইম তারেক সিকদার। আবদুল্লাহ আল ফাহাদ, সভাপতি, বাউফল উপজেলা ছাত্রদল। নিয়াজ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাউফল উপজেলা ছাত্রদল প্রমূখ।