ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজয় কান্তি সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হালুয়াঘাট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

শুক্রবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে সমিতির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি দেশ ও জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।