নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
মঙ্গলবার সকাল ৯টায় নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির শহরের পুনিয়াউটের বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি নোঙর বাংলাদেশের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকান্ডের প্রশংসা করে বলেন, “নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষা শুধু কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। এটি আমাদের সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ নদী, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডকে আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও” এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম আরো বিস্তৃত করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং নদী-প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নব-গঠিত কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ ছগির আহমেদ কাজল, সহ-সভাপতি মোশারফ হোসেন, উম্মে সালমা হ্যাপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, এম. এ. মোমেন ও ফরহাদ সরকার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, তথ্য-প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদসহ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
