‎দীর্ঘ ১৭ বছর পর নোয়াখালী বিএনপির রাজনীতিতে দেখা মিলল এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য শোভাযাত্রার। উৎসবমুখর পরিবেশে নোয়াখালীতে পালিত হলো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

‎১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় জেলা শহর মাইজদীর পৌর বাজার এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

‎নোয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান পৌর বিএনপির নেতা আবদুল করিম মুক্তার নেতৃত্বে এই র‍্যালিতে যোগ দেন হাজারো নেতাকর্মী।

‎এসময় নোয়াখালী ৪ আসনের বর্তমান এমপি মোঃ শাহজাহানের  ছোট ভাই সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা আব্দুল হক সেকু,সাবেক ছাত্রনেতা এবিএম কলিমুল্লাহ,সাবেক ছাত্রনেতা ফিরোজ, ভি পি নিপু, ফারুক, রাজু, হেলাল, সুজন সহ একসময়ের রাজপথ কাঁপিয়েছেন এমন অনেক পুরনো ত্যাগী সাবেক ছাত্রনেতাদের উপস্থিতি ছিল।  

‎স্থানীয় ব্যবসায়ীদের মতে, দীর্ঘ ১৭ বছর নোয়াখালীর রাজপথে এমন জমজমাট রাজনৈতিক কর্মসূচি আর দেখা যায়নি।
‎‎​
‎র‍্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির আলোচনা সভা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।

‎​ব্যানার, ফেস্টুন আর ঢাক-ঢোলের শব্দে পুরো শহরজুড়ে এক উৎসবের আমেজ তৈরি হয়। আবদুল করিম মুক্তার এই নেতৃত্ব নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।